ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৮:৪০ সকাল

ট্রাম্পের বিরুদ্ধে লড়া এক ডজন আইনজীবীদের বরখাস্ত

ট্রাম্পের বিরুদ্ধে লড়া এক ডজন আইনজীবীদের বরখাস্ত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কাজ করছেন এমন এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তকাজে যুক্ত ছিলেন। সোমবার (২৭ জানুয়ারি) তাদের বরখাস্ত করা হয়।

বিচার বিভাগের একজন কর্মকর্তা জানান, ট্রাম্পের নিযুক্ত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি এই সিদ্ধান্তে পৌঁছান যে ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) বিচার প্রক্রিয়ায় তাদের জোরালো ভূমিকার জন্য ট্রাম্প প্রশাসনের এজেন্ডা বিশ্বস্তভাবে বাস্তবায়নে এসব ব্যক্তিকে আর বিশ্বাস করা যায় না।’ এর পরপরই আইনজীবীদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে করা সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টাসংক্রান্ত ফৌজদারি দুটি মামলায় তদন্ত করেছিলেন তারা।

বরখাস্ত পত্রের একটি অনুলিপি অনুসারে, ম্যাকহেনরি মার্কিন সংবিধানের অধীনে প্রধান নির্বাহী হিসেবে ট্রাম্পের ক্ষমতার কথা উল্লেখ করে বরখাস্তের ন্যায্যতা তুলে ধরেন। ট্রাম্পের শপথ নেয়ার আগে হুমকি দিয়েছিলেন, ক্ষমতা নিয়ে ‘দুই সেকেন্ডের মধ্যে’ তিনি জ্যাক স্মিথকে পদ থেকে সরিয়ে দেবেন। পরে ট্রাম্পের শপথের আগেই জ্যাক পদ ছাড়েন। সোমবারের এই বরখাস্তের ঘটনা এমন সময় ঘটল যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই বিচার বিভাগের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুনর্নিয়োগ করেছেন। যার মধ্যে শীর্ষ নীতিশাস্ত্র কর্মকর্তা ব্র্যাডলি ওয়েইনশাইমার এবং পাবলিক দুর্নীতি বিভাগের সাবেক প্রধান কোরি আমন্ডসন অন্তর্ভুক্ত।

আরও পড়ুন

দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল; যদিও ট্রাম্প কখনোই দোষ স্বীকার করেননি। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মামলা দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে জ্যাক স্মিথের দলের কাকে কাকে বরখাস্ত করা হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   খবর : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ