ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৪২ সকাল

পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের ২ যোদ্ধা নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের ২ যোদ্ধা নিহত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠীর বরাত দিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে, সোমবার তাদের দুইজন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তুলকারেমে হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া হামাসের আরেক সদস্যকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তুলকারেমের প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। জেনিনের কাছে গত সাতদিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, তুলকারেমের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজায়ো যান ও ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

আরও পড়ুন

জেনিনের মেয়র মোহাম্মদ জারার গত রোববার বলেছেন, ইসরায়েলি হামলার কারণে অন্তত ১৫ হাজার লোককে ক্যাম্প থেকে পালাতে হয়েছে। তিনি জানান, ইসরায়েলি বাহিনী আনুমানিক ৩০ থেকে ৪০টি বাড়ি জেনিনে ধ্বংস করেছে। এ ছাড়া শত শত বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি