ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৩২ সকাল

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম (৪০)। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজারসংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহত দু’জন স্থানীয় চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার (মোফাজ্জল হোসেন) প্রতিবন্ধী আরেক শিশুসন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনার মূল কারণ এখনো বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি