ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০৯ দুপুর

আলহাজ শেখ শ্যোন এ্যারেস্ট, জামিন মেলেনি বগুড়ার সাবেক এমপি রিপুর

আলহাজ শেখ শ্যোন এ্যারেস্ট, জামিন মেলেনি বগুড়ার সাবেক এমপি রিপুর

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ায় ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের আইনে পৃথক চারটি মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। এছাড়াও কারাবন্দী বগুড়ার জেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে হত্যাসহ বিস্ফেরকদ্রব্য আইনের মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে।

কারাবন্দী ওই দুই আসামিকে আজ সোমবার (২৭ জানুয়ারি) আদালতে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে শুনানি হয়। বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা পৃথক পৃথক আবেদন শুনানি শেষে ওই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার আকাশতারার তহমিনা বেগম দায়েরকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ৮২ জন আসামির নাম উল্লেখসহ আরও অজ্ঞতনামা আড়াইশ’ থেকে ৩শ’ জন উল্লেখ করে দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তার স্বামী কমর উদ্দিন বাঙ্গী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের নবাববাড়ী সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে পাকা রাস্তায় পৌঁছালে বিকেল ৫টার দিকে মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা নিয়ে মিছিলের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি ছোঁড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মিছিলকারীদেরকে মারপিট করে। এসময় চারটি গুলি কমর উদ্দিন বাঙ্গীর বুকে লাগলে তিনি গুরুতর আহত হন। আহত কমর উদ্দিন বাঙ্গীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

আরও পড়ুন

অপরদিকে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের বড়গোলা ঝাউতলা সড়কে ছাত্র জনতার মিছিলে আসামিরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি ছোঁড়ে, ককটেল বিস্ফোরল ঘটায় এবং মিছিলকারীদেরকে মারপিট করে। এসময় বৃন্দাবনপাড়ার শিমু বেগমের স্বামী শিমুলের বুকে গুলি লাগে এবং শিমুল নিহত হন।

এছাড়াও সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে ১৭ জুলাই মিছিলে হামলাসহ ককটেল বিস্ফেরণের ও মারপিটের অভিযোগ এনে গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন কর্তৃক দায়েরকৃত একটি মামলা এবং ১৮ জুলাই ঝাউতলায় বাদুরতলার রানা মিয়াকে বাম চোখে গুলির অভিযোগসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা