নতুন পরিচয়ে আসছেন ফাহমিদা নবী
বিনোদন ডেস্ক : চার দশকেরও বেশি ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন ফাহমিদা নবী। গানের পাশাপাশি ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন এই সংগীতশিল্পী। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। সেই ঘটনাগুলো নিয়ে এবার নতুন পরিচয়ে অর্থাৎ লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
আসছে একুশে বইমেলায় প্রকাশিত হবে তার বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’।
জানা গেছে, তার বইটি বের হচ্ছে শব্দশিল্প প্রকাশনী থেকে। প্রছদ করেছেন চারু পিন্টু। আগামী ৭ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করা হবে।
আরও পড়ুনবইটি নিয়ে এক ফেসবুক পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়ত, ডায়েরি লিখত, ভীষণ ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি। বইয়ের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘বইটি সাজানো হয়েছে আমার আত্মোপলদ্ধির বিভিন্ন বিষয় নিয়েই। যে উপলদ্ধিতে আছে নিজেকে শুধরে নেওয়ার বিষয়। কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। কষ্টের মধ্য দিয়ে মানুষ সুখে থাকে। অল্প, অল্পে চলার গল্প, সমস্যার ইতিবাচক সমাধান এবং শুধরে নেওয়ার যে স্বস্তি সেটাই উঠে এসেছে এখানে।’
এদিকে, ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী। চলতি মাসের শুরুতে উন্মুক্ত হয়েছে তার নতুন গান ‘কাছের মানুষ’।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774177397.jpg)
_medium_1774471188.jpg)

_medium_1774464518.jpg)