বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি, চুরি, দস্যুতা, ছিনতাইসহ ১৪ মামলার আসামি ডাকাত গিয়াস মন্ডলকে (৩১) গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। সে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিয়া পালপাড়ার মহির মন্ডলের ছেলে। গতকাল রোববার দিবাগত রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের জনৈক দস্তগীরের ইটভাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়। তবে ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আদমদীঘি থানার পুলিশ জানায়, গতকাল রোববার রাতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া গ্রামের সামনে জনৈক দস্তগীরের ইটভাটার সামনে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনি ফোর্সসহ ডাকাত দলকে ঘেরাও করেন।
এসময় ধাওয়া করে গিয়াস মন্ডল নামে ওই ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করলেও ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তার কাছ থেকে ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি, একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, বাটসহ লোহার রড, চারটি কাঠের বাটাম, নাইলন দড়িসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত গিয়াস মন্ডল একজন কুখ্যাত ডাকাত সদস্য। তার বিরুদ্ধে আদমদীঘি, আক্কেলপুর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা, ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774464140.jpg)
_medium_1774471188.jpg)