ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩১ দুপুর

যুক্তরাষ্ট্রে শরণার্থীদের হাতে হাতকড়া, ক্ষুব্ধ ব্রাজিল

যুক্তরাষ্ট্রে শরণার্থীদের হাতে হাতকড়া, ক্ষুব্ধ ব্রাজিল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের শরণার্থীবোঝাই একটি বিমান গত শনিবার যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। বিমানটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং আটজন বিমানকর্মী ছিলেন। অভিযোগ, ওই বিমানে সমস্ত শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো। বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।   

ব্রাজিলের সঙ্গে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়। এর আগেও একটি বিমানে ব্রাজিলের শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছিল। তবে এবার যেভাবে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল। ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবিরও এই ঘটনার কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিষয়টি মাথায় রাখা উচিত।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ