ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:০৮ দুপুর

বাড়লো ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ

বাড়লো ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে দেশটি। এর আগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তির হয়। এর মাধ্যমে ১৪ মাস ধরে চলা সংঘাতে বিরতি আসে। তবে ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় রোববার (২৬ জানুয়ারি)।

হোয়াইট হাউস একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি, তা ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। লেবানন ও ইসরায়েলের সঙ্গে লেবাননের বন্দীদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু করার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই বক্তব্য মেনে নিয়ে সোমবার সকালে এক বিবৃতিতে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, লেবানন নিশ্চিত করেছে যে তারা বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।

এদিকে যুদ্ধবিরতির শেষ দিনে রোববার দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। লেবাননের কর্তৃপক্ষ জানায়, এদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় লেবাননের হাজারো নাগরিক সেনাবাহিনীর আদেশ অমান্য করে নিজেদের বাড়িতে ফিরতে চেষ্টা করেছিল। সেসময় ইসরায়েলি সেনারা তাদের ওপর হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা