ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৯ সকাল

নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২০

নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২০, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সহযোগী পশ্চিম আফ্রিকান প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সন্দেহভাজন যোদ্ধাদের হামলায় দেশটির কমপক্ষে ২০ সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মালাম-ফাতোরি শহরের একটি সেনা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়।

হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা সদস্য জানিয়েছেন, তিন ঘণ্টার বেশি সময় ধরে ওই হামলা চালানো হয়েছে। বোকো হারাম এবং আইএসডব্লিউ যোদ্ধারা মূলত বোর্নো রাজ্যে সক্রিয় রয়েছে। তারা নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। নিরাপত্তা সূত্র এবং স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসডব্লিউএপি সদস্যরা বন্দুকসহ এসে নাইজেরিয়ার সীমান্তের প্রবেশদ্বারে অবস্থিত মালাম-ফাতোরিতে নাইজেরিয়ান সেনাবাহিনীর ১৪৯তম ব্যাটালিয়নে হামলা চালায়। নিহতদের মধ্যে একজন কমান্ডিং অফিসার ছিলেন। হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা সদস্য রয়টার্সকে বলেন, তারা সব জায়গায় গুলিবর্ষণ করেছে। এমন অতর্কিত হামলায় সেনা সদস্যরা হতবাক হয়ে গেছেন।

আরও পড়ুন

দেশটিতে ১৫ বছর ধরে চলা সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে প্রায় ২০ লাখ মানুষ। নাইজারের মধ্যকার সহিংসতা প্রতিবেশী নাইজার, চাদ এবং ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে। ফলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আঞ্চলিক শক্তি তৈরি হচ্ছে। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা