ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:১১ সকাল

আর্জেন্টিনার অপ্রত্যাশিত ড্র, জয় ব্রাজিলের

আর্জেন্টিনার অপ্রত্যাশিত ড্র, জয় ব্রাজিলের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। সেই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। তবে সেলেসাওাদের জয়ের দিনে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কলম্বিয়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। তবে শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আকাশি-সাদা জার্সিধারীরা। কলম্বিয়ার সঙ্গে ড্র করলেও ‘বি’ গ্রুপের শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ৪। অন্যদিকে সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে ব্রাজিল। এক ম্যাচ খেলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ইকুয়েডর। আর এক ম্যাচের একটিতেই ড্র করে ৪ নম্বরে আছে কলম্বিয়া। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বলিভিয়া। 

ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে বল দখলে বেশ এগিয়েই ছিলো আর্জেন্টিনা। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্টে শট নিতে পেরেছে মাত্র ৭টি। তার মধ্যে ৩টি শট ছিল লক্ষ্যে। বিপরতীতে মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নিয়েছিল কলম্বিয়া। যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৪টি। এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। ৩৩ মিনিটে অস্কার পেরেরার গোলে এগিয়ে যায় তারা। তার মিনিট তিনেক পরই সমতা ফেরান ক্লদিও এচেভেরি। আগের ম্যাচেও ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই উদীয়মান তারকা।  সমতায় ফিরে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। তবে তাদের চেয়ে আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়াই। কিন্তু বাকি সময়ে আর কেউই গোল পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

আরও পড়ুন

এদিকে আর্জেন্টিনার ড্রয়ের দিনে জয় পেয়েছে ব্রাজিল। যদিও আগের ম্যাচেই আলবিসেলেস্তেদের কাছে ৬ গোল খেয়েছিল সেলেসাওরা। তবে এ দিন ম্যাচের ১৪ মিনিটে গ্র্যাবিয়েল মোসকারদোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেনো বিদন। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে বলিভিয়া। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের জয়ের পথে বাধা হতে পারেনি তারা। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে পরের ম্যাচে ব্রাজিল মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে, আরেক ম্যাচে আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা