ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:২৯ বিকাল

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মশাল মিছিল

জবি প্রতিবেদকঃ  শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর নিয়ে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে জড়ো হন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘জনগণের পকেট কেটে পুলিশ পোষা চলবে না’, ‘শিক্ষকরা আহত কেনও ইন্টেরিম জবাব চাই’, ‘বাঁধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘অভ্যুত্থানের চেতনা পুলিশি রাষ্ট্র না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন

শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসিব বলেন, ‘ইবতেদায়ি শিক্ষকদের ওপর আজকের পুলিশি হামলা আমাদেরকে আবারও সেই ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়ে যায়। একদিকে জনগণের ওপর মাত্রাতিরিক্ত ভ্যাট আরোপ করে, সেই ভ্যাটের টাকায় চালানো পুলিশ প্রশাসন দিয়ে এরকম হামলা ২৪-এর গণ-অভ্যুত্থানের পরিপন্থী। আমরা এই হামলার দ্রুত বিচার দাবি করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি