ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৭ দুপুর

বগুড়ার বনানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত

বগুড়ার বনানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় নাসিম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায়। নিহত নাসিম শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার লিটনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছাত্র নাসিম মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক নাসিমের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় নাসিম।

আরও পড়ুন

কৈগাড়ী পুলিশ ফঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানিয়েছেন, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর