ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৬ দুপুর

রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জবি ছাত্রশিবিরের

জবি প্রতিনিধিঃ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা দ্বারা জবি শিক্ষার্থী ও ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামকে হেনস্তার ঘটনার পর সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবির।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রিয়াজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি, সূত্রাপুর থানায় নাগরিক কমিটির একটি সভায় যোগ দেওয়ার সময় একটি বিব্রতকর ঘটনা ঘটে।

তিনি উল্লেখ করেন, এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা তাকে নিরাপদে ওসির রুমে নিয়ে যান।

তিনি বলেন, তারা রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি।

আরও পড়ুন

তিনি আশা করেন, রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য সবাই একসঙ্গে কাজ করবে এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না।

এ সময় তিনি অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং সকল সচেতন শিক্ষার্থীদের অপকর্ম ও অন্যায় দূর করতে সহায়তার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম গতকালের ঘটনায় উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। এছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল সংগঠনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলামও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। সেক্রেটারি রিয়াজুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা