ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৩:২০ দুপুর

ঋতুপর্ণার ‘না’

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক :  অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেন এমন তারকা অনেক রয়েছে। তবে টলিউডে এই সংখ্যাটা একটু বেশিই। বেশ কয়েক বছর থেকে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে নাম লিখিয়েছেন টলিপাড়ার অনেক তারকা। একইভাবে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নামের সঙ্গেও বহুবার জড়িয়েছে রাজনৈতিক প্রসঙ্গ। কারণ অসংখ্যবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দেখা গেছে তাকে। অনেকেরই প্রশ্ন, তিনিও কি তবে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন? এবার এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

তিনি বলেন, কোনোদিনই না। আমি রাজনীতির কিছুই বুঝি না, তাই রাজনীতি থেকে দূরে থাকতে চাই। এমনকি একজন শিল্পী হিসেবেই সকলের মনে থাকতে চাই। এরপর তাকে প্রশ্ন করা হয় যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে তাকে ডাকেন তাহলে? উত্তরে ঋতুপর্ণা বলেন, তখন মুখ্যমন্ত্রীকেও বুঝিয়ে বলবো বিষয়টা।

আরও পড়ুন

বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শিগগির মুক্তি পেতে যাচ্ছে তার প্রযোজনায় ‘পুরাতন’। এই সিনেমার মাধ্যমে নতুন করে বাংলা সিনেমায় দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। গত ৮ই ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিন থেকেই শুরু হয়েছে সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন সুমন ঘোষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি