একটি হলেও মৌলিক গান করার স্বপ্ন তানিন সুবহা’র
অভি মঈনুদ্দীন ঃ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তানিন সুবহা অভিনীত নতুন সিনেমা ‘দেনা পাওনা’র শুটিং।
বিষয়টি নিশ্চিত করেছেন এই সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।
সরকারী অনুদানে নির্মীয়মাণ এই সিনেমায় তানিন সুবহা অভিনয় করবেন মেজ বউ চরিত্রে। এরইমধ্যে পরিচালক তানিন সুবহাকে সিনেমাতে অভিনয় করার বিষয়ে চুক্তিও করে ফেলেছেন। তবে এরইমধ্যে এই সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে নিয়ে আরেক স্বপ্নের কথাও জানালেন তানিন সুবহা। ছোটবেলায় গান করতেন তানিন সুবহা। তানিন সুবহার মা মিসেস তাসলিমাও গান করতেন।
আরও পড়ুনবরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যাণ্ড কলেজে সুবহার মায়ের একজন শিল্পী হিসেবে বেশ সুনাম ছিলো। মায়ের কাছেই তানিন সুবহার গানে গাতেখড়ি। গৌরনদী একাডেমিতে গান শিখেছেন তানিন। পরবর্তীতে ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছেও তিনি গানে তালিম নিয়েছেন। মায়ের মতো স্কুল কলেজেও গান গেয়েছেন তানিন সুবহা। যে বিষয়টি অনেকেরই অজানা তা হলো নায়িকা হিসেবে কাজ শুরু করার আগে তিনি ‘ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে’ রিয়েলিটি শো’তে তানিন বরিশাল বিভাগ’র অডিশনে অংশ নেন। সেই অডিশনে তানিন সুবহা গেয়েছিলেন ‘তুমি বিনে আকুল পরাণ’ গানটি গেয়েছিলেন তানিন। বিচারক ছিলেন এলিটা করিম’সহ আরো দু’জন সিনিয়র শিল্পী। তবে খুব বেশিদূর এগিয়ে যেতে পারেননি তিনি। শুধু তাই নয় এরপর তানিন সুবহা ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’তে অংশ নিয়েছেন তিনি। তানিন সুবহার স্বপ্ন ছিলো সিএ পড়ার কিংবা ডাক্তার হবার। দুটোই কঠিন বিষয় হবার কারণে সেই পথে আর এগিয়ে যাননি তিনি। একসময় হয়ে গেলেন সিনেমার নায়িকা। তবে জীবনের এই সময়ে এসে তানিন সুবহা সিদ্ধান্ত নিয়েছেন একটি হলেও মৌলিক গান করবেন তিনি। তানিন সুবহা বলেন,‘ সত্যি বলতে কী গানের প্রতি কেমন যেন একটা আলাদা আবেগ কাজ করে আমার। এই আবেগ এই অনুভূতি আসলে বুঝানোর মতো নয়। সেই ছোট্টবেলার আমি, কতো কতো স্বপ্ন, সব কেমন যেন হয়েগেলো। কতোকিছু হতে চাইতাম আমি, কিছুই হলোনা। হয়ে গেলাম একজন অভিনেত্রী। এখন ভাবি, যদি আবার শূণ্য থেকে শুরু করা যেতো জীবনটা, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত আর নিতাম না। তারপরও ইচ্ছে আছে একটি মৌলিক গান করার। ভাবছি এখন থেকে প্রতিনিয়ত একটু রেওয়াজ করবো। কন্ঠটার অবস্থাটা একটু বুঝার চেষ্টা করি। খুউব সুন্দর গীতিকবিতার মনের মতো সুরের একটি গান করতে চাই। বাকীটা ভাগ্য। আর সবার কাছে দোয়া চাই আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমার নতুন সিনেমা দেনা পাওনার কাজ। এতে আমি মেজ বউয়ের চরিত্রে অভিনয় করবো। নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774177397.jpg)


_medium_1774464140.jpg)