ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০২:১৬ দুপুর

গানে আর অভিনয়েই এগিয়ে যেতে চান হুমায়রা সুবাহ

হুমায়রা সুবাহ

অভি মঈনুদ্দীন ঃ যদিও বা একজন গায়িকা হিসেবেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়েছিলো। কিন্তু প্রথম গানের মিউজিক ভিডিও প্রকাশের পরই নায়িকা হিসেবে কাজ করার প্রস্তাব পান তিনি। হয়ে যান নায়িকা। নায়িকা হিসেবেই ব্যস্ততা বেড়ে গিয়েছিলো তার। কিন্তু এখন তার স্বপ্নটা একটু বেশি গানকে ঘিরেই। কারণ তার বাবার ভালো লাগতো তার কন্ঠের গান। বাবা নেই, কিন্তু বাবার ভালোলাগাটাকে সারাজীবন নিজের চলার পথের সাথে সম্পৃক্ত রেখে এগিয়ে যেতে চান হুমায়রা সুবাহ। সেই ছোট্টবেলায় অর্থাৎ মাত্র পাঁচ বছর বয়সে মা সুফিয়া হোসেনের কাছে গানে হাতেখড়ি সুবাহর। এরপর রংপুরে স্কুলে গান শেখার পাশাপাশি রংপুর শিল্পকলা একাডেমি’তেও গান শিখেছেন তিনি। এক সময় মেয়ের কন্ঠের গান বাবার ভালোলাগায় ওস্তাদ খাজার কাছে গান শিখতে দেন মেয়েকে। কিন্তু ২০১৭ সালে কলেজে পড়াশুনা করার জন্য ঢাকায় আসার পর মডেলিং-এর সাথে সম্পৃক্ত হওয়ায় গান থেকে একটু দুরে চলে আসেন সুবাহ।

২০১৯ সালে অবশ্য তার প্রথম মৌলিক গান প্রকাশ পায়। গানটির শিরোনাম ছিলো ‘চলো মেলায় যাইরে’। গানটি লিখেছিলেন সুবাহ ও রবিন। সুর সঙ্গীত করেছিলেন রবিন ইসলাম। এই গানে মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দেখেই সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করার প্রস্তাব আসতে থাকে।

পরবর্তীতে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে সুবাহ’র অভিষেক হয়। তার অভিনীত আরো বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে সুবাহ তার দ্বিতীয় মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছেন। তার নতুন মৌলিক গানের নাম ‘আমি তোমায় দিলাম’। এই গানটিও সুবাহ’র লেখা। গানটির সুর সঙ্গীত করেছেন রবিন ইসলাম। প্রথম গান সঙ্গীতা’য় প্রকাশ পেলেও দ্বিতীয় গানটি সুবাহর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘হুমায়রা সুবাহ’তে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছেন সুবাহ। যে কারণে গান নিয়ে স্বপ্ধসঢ়;্ন বেড়েে গেছে তার।

আরও পড়ুন

হুমায়রা সুবাহ বলেন,‘ ছোটবেলা থেকেই গান শিখেছি আমি। আম্মু আব্বু দুজনেই ছিলেন আমার গানের অনুপ্রেরণা। স্কুলে গান গেয়েছি, স্কুলে গান শিখেছি, শিল্পকলাতেও শিখেছি। তবে ঢাকায় এসে পড়াশুনা করতে গিয়ে গান থেকে দূরে চলে আসি। তারপরও মৌলিক গান ২০১৯ এ প্রকাশ করেছি। আর কয়েকদিন আগে একটা। যেহেতু আমার কন্ঠে গান আব্বুর ভালোলাগতো, তাই ভাবছি গানটা আজীবন করে যাবো। এখন থেকে প্রতি একমাস বা দুই মাসে অন্ততঃ একটা মৌলিক গান হলেও প্রকাশ করবো। আর পাশাপাশি অভিনয়ও করে যেতে চাই সিনেমায়। ওটিটি প্লাটফরমেও কাজ করতে চাই। এরইমধ্যে আমার বেশ কয়েকটি সিনেমার সেন্সর হয়ে আছে। আশা করছি চলতি বছরে সিনেমাগুলো রিলিজ হবে।’

সুবাহ জানান এখনো তার ডিগ্রী কমপ্লিট হয়নি। এরপর তিনি মাস্টার্স করবেন। ফেব্র্রুয়ারির মাঝামাঝিতে তিনি আবার দুবাই যাবেন। একটি কর্পোরেট অফিসের সাথে যুক্ত আছেন তিনি। যে কারণে অফিসিয়াল কাজের জন্য তাকে দুবাই যেতে হয়। এই বছরটা বিয়ে নিয়ে আর কোনো ভাবনা নেই। মায়ের পছন্দের ছেলেকেই সুবাহ বিয়ে করতে চান এখন। উল্লেখ্য, তানিন সুবহা দেশাত্ববোধক, রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীতও গাইতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী