ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫২ সকাল

এক সিনেমায় মোশাররফ করিম-রাজ-ফারিণ

এক সিনেমায় মোশাররফ করিম-রাজ-ফারিণ, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ‘ইনকিলাব’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাটক এবং ওটিটি’র পর বড় পর্দায় নাম  লেখনো নির্মাতা সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম এবং শরিফুল রাজ। তারা দুজনেই ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে চমকপ্রদ খবর হলো, এই সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। ইতিমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গণমাধ্যমকে এই পরিচালক জানান, সিনেমাটির নাম ‘ইনকিলাব’ এবং ‘ইনসাফ’ ওয়ার্কিং টাইটেল হিসেবে রয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হবে। অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কথাবার্তা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলতে পারব না। ২৮ জানুয়ারি হয়তো একটা আপডেট জানাতে পারব।’

আরও পড়ুন

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে সিনেমটির শুটিং শুরু হতে যাচ্ছে। এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘দাগ’সহ বেশ কিছু কাজ করেছেন সঞ্জয় সমদ্দার। এই জুটির কাজ দর্শকরা বেশ পছন্দও করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি