ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৬ সকাল

র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে।রোববার (২৬ জানুয়ারি) এ পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ৫ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত র‌্যাবের ডিজি ছিলেন হারুন উর রশিদ। তার বিরুদ্ধে ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করা, নির্বিচারে মানুষকে হত্যা, প্ররোচনা, অধঃস্তনদের বাধা না দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন।

অপরাধ সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র‌্যাবের সাবেক এই ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। সেই আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।এদিকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এস আই আবদুল মালেক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদারকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে, আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায়, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা