ম্যানসিটি’র মাঠে লিড নিয়েও হার চেলসির
স্পোর্টস ডেস্ক : শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি। পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়ে জিতলো তারা। নতুন চুক্তি আব্দুকদির খুশানোভের অভিষেক ককলঙ্কিত হতে বসেছিল। তারই ভুলে ম্যানসিটি পিছিয়ে পড়েছিল। চেলসি তিন মিনিটে এগিয়ে গেলেও সিটির জবাব দিতে সময় লাগেনি।
খুশানোভ তার প্রথম ম্যাচেই বিরাট ভুল করে বসেন। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে হেড করে এডারসনকে পাস দিতে চেয়েছিলেন তিনি। বল কিপারের কাছে যাওয়ার আগেই ছিনিয়ে নেন নিকোলাস জ্যাকসন। তার ছোট পাস ধরে জালে বল জড়িয়ে দেন ননি মাদুয়েকে। বিরতির আগে জসকো জিভারদিওল প্রতিপক্ষ কিপার রবার্ট সানচেজের গায়ে লেগে বল সামনে পড়লে খালি জাল কাঁপান। ৪২ মিনিটে সমতা ফেরায় সিটি। ৬৮ মিনিটে আবার এডারসনের লম্বা শটে বল পেয়ে সামনে এগিয়ে আর্লিং হাল্যান্ড চেলসি কিপারের মাথার উপর দিয়ে ভাসান। লক্ষ্যভেদ হয়েছিল তার ওই শট। এরপর এডারসনের লম্বা ক্রস ফ্লিক করে ফিল ফডেনকে দেন হাল্যান্ড। বল নিয়ে সামনে এগিয়ে নিচু শটে জাল খুঁজে পান ফডেন।
আরও পড়ুনদারুণ এই জয়ে ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বাঁচা মরার লড়াইয়ের আগে আত্মবিশ্বাস পেলো সিটি। ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে ফিরলো তারা। চেলসি ৪০ পয়েন্ট পেয়ে ছয়ে। দুই দলের মাঝে নিউক্যাসেল ইউনাইটেড।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







