আউট না হয়ে রান করায় তিলকের নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক : গতকাল ইংল্যান্ড-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা দেখা দর্শক তিলক ভার্মার খেলায় মুগ্ধ হয়েছেন নতুন করে। ভারতীয় ইনিংসে ১৫ বল হওয়ার পর নেমে সতীর্থদের যাওয়-আসার মধ্যেও জয় নিশ্চিত করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ব্যাটার। ৫৫ বলে ওয়ানডাউনের এই তিলক করেন ৭২ রান।
চেন্নাইয়ের দুর্বোধ্য উইকেটে অন্যরা যেখানে কেউ অর্ধশতক পাননি, তিলক সেখানে মাটি কামড়ে পড়ে থেকে রানও তুলে নেন। এরমধ্যে ইংল্যান্ড বেশ কয়েক বার জয়ের পাল্লায় এগিয়েও যায়। চরম প্রতিকূলতার বিপরীতে দাঁড়িয়ে ৪ চার ও ৫ ছয়ে ইনিংস সাজান ভারত ব্যাটার। চমকের আরও খানিকটা বাকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ইনিংসের আগের তিনটিতেও আউট হননি তিলক। যার দু’টিতেই করেছেন সেঞ্চুরি, তাও আবার টানা।

গত নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১০৭ রান করে পরের ম্যাচে তুলেন ১২০। আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি অপরাজিত ছিলেন ১৯ রানে, দলের জয়ের পরে। একটু চমকিত হয়েছেন? আরও একটু বাকি। চার ইনিংসে আউট না হয়ে ৩১৮ রান করেছেন তিলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা রেকর্ড। দুটো আউট হওয়া ইনিংসের মাঝে সর্বোচ্চ রান করা আগের লোকটি নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে চাপম্যানও চার ইনিংসে নটআউট ছিলেন, রান করেছিলেন ২৫৬।গত বছরের আগস্টে জাতীয় দলে অভিষেক হয়েছিল তিলকের। এখন পর্যন্ত ২২টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। রান করেছেন ৭০৭, স্ট্রাইকরেটও খুব ভালো-১৫৬.০৭, আর গড় ৫৮.৯২।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1774471188.jpg)

_medium_1774464518.jpg)