ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৫ সকাল

কাল আসছে জয়ার ‘বাগানবিলাস’

কাল আসছে জয়ার ‘বাগানবিলাস’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : এপার-ওপার দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘বাগানবিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মে। আগেই দিয়েছিলেন কাজের ইঙ্গিত। এবার জানালেন মুক্তির সময়। ২৫ জানুয়ারি জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি সোমবার রাত ৯টায় মুক্তি পাবে ‘বাগানবিলাস’। এটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা। 

গত ২০ জানুয়ারি এ কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে। অন্যদিকে প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগানবিলাস’-এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সঙ্গে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ 

আরও পড়ুন

নির্মাতা সাদিয়া ইসলাম রোজা বলেন, ‘সামাজিক একটি সংকট এতে রয়েছে। এটিকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’ অভিনয়ের পাশাপাশি মিউজিক্যাল ফিল্মটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি