ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩৭ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ৫ কেজিসহ গ্রেপ্তার ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ৫ কেজিসহ গ্রেপ্তার ৫, প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের সিংহডাঙা নামকস্থানে পৃথক পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার রাতে চক সিংহডাঙ্গায় সন্দেহভাজন রবিউল ইসলাম (২৭), রমজান আলী (৩৮), নাজমুল মিয়া নাজু (২৬) ও আল আমিন (২০) নামের ৪ জন আটক করে তাদের কাছ থেকে আলাদা আলাদা পোটলায় বহণের সময় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আসামিদের মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে গোবিন্দগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানান, একই মহাসড়কের আতিকের ভাটা এলাকায় পুলিশের একটি অভিযানিক দল যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ লিমন ইসলাম লেবু (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। গতকাল দুপরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ