ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৮ সকাল

আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না : মাহফুজ আলম

সংগৃহীত,আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের  সুযোগ দেওয়া হবে না ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন—যারা বাংলাদেশপন্থি, ‎তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসন ব্যবস্থা ‎কায়েম করবেন।

তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন-ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।

আরও পড়ুন

উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মজিবুব রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশে সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন। সেই বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল। মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধীদলীয় নেতৃবৃন্দকে গুম করেছেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে মানুষকে গুম-খুন করেছিলেন। তাই আমরা শেখ হাসিনা-শেখ মুজিবের শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের ফ্যাসিবাদী নেতৃত্ব আর চাই না। আমরা চাই দেশটা বাংলাদেশপন্থিদের হাতে থাকবে। বাংলাদেশে আর ফ্যাসিবাদীদের স্থান হবে না। আমরা চাই বিএনপি-জামায়াতসহ আলেম-ওলামা যারা বাংলাদেশপন্থি দেশের জন্য কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান