বগুড়ার রজাকপুরে ‘নাইট শর্টপিচ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের রজাকপুরে যুব সমাজের আয়োজনে মরহুম সোহেল রানা স্মরণে ‘নাইট শর্টপিচ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
নুনগোলা ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জিন্না মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় রজাকপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুনগোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল চন্দ্র কর্মকার, এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান (শাহিন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মানিক, জিল্লার রহমান, আব্দুস সালাম, সদস্য হেবজুল বারী, বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি নুর ইসলাম, সুমুন, নুরনবী, আ: রাজ্জাক ভুট্টো, অমিত হাসান, শ্রী শান্ত কর্মকার, হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু কাসেম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)