ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ বিকাল

রাঙামাটিতে পুকুরের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাঙামাটিতে পুকুরের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাস্টারের বাড়ির পুকুরের পাশ থেকে মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার হয়।

রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আজ বিকেলে আওয়াল মাস্টারের বাড়ির একটি ছেলে পুকুরে পানি আনতে যায়। এসময় তিনি পুকুরের পাশে নবজাতকের মরদেহ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার (২৫ জানুয়ারি) রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবেন তারা। এ ঘটনায় রাজস্থলী থানায় ইউডি মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক