ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪৯ দুপুর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ পিস ইয়াবা ও ৫০০ পিস নিষিদ্ধ টেনসুইন ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ দু’জন আটক হয়েছে। আটককৃতরা হলেন শিবগঞ্জের পারদিলালপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মতিউর রহমান (৫০) ও মৃত আবু তালেবের ছেলে রাজীব আলী (৩৮)।

বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের মোসলেমপুর বাজার সড়কে সেতুর নিকট অভিযান চালানো হয়। অভিযানে ১৫ পিস ইয়াবা ও ৫০০ পিস নিষিদ্ধ টেনসুইন ট্যাবলেটসহ ওই দু’জনকে আটক করা হয়।

আরও পড়ুন

সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির টহলদল অভিযান চালায়। অভিযানে আটক দু’জনকে জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় মামলা দিয়ে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা