ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪০ দুপুর

দিনাজপুরের বিরল সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আলামিনকে ৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কৃষক আলামিন উপজেলার ধর্ম্মপুর ইউপি’র দ্বীপ নগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আলামিন শুক্রবার সকাল ৯ টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ধরে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে বিষয়টি জানালে বিকেল সাড়ে ৩ টায় ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে ফেরত দেয় বিএসএফ।

আরও পড়ুন

পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে ৯০ বিএসএফ’র কমান্ডিং অফিসার বিপিন কুমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬