ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:৩৪ দুপুর

সিরাজগঞ্জের কাজিপুরে জাটকা নিধনকারীদের অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে জাটকা নিধনকারীদের অর্থদণ্ড। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন যমুনা নদীতে অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে যমুনায় অবৈধভাবে জাটকা শিকার করায় কয়েক জনকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন, ১৯৫০ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ২ লাখ টাকা মূল্যের প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এ সময় সাথে ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক ও পুলিশ ফোর্স। পরে উদ্ধারকৃত প্রায় ২০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় দেয়া হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫