ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৯ সকাল

রাজনীতিতে যুক্ত হওয়ুয়া বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন দেস্কঃ বিনোদনের জগতের অনেকেই এখন রাজনীতির ময়দানে। রীতিমতো দাপটের সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা। মুখ্যমন্ত্রী ডাকলে কি রাজনীতিতে আসবেন? চুঁচুড়া উৎসবে এই প্রশ্নের মুখোমুখি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জবাবে জানালেন, তিনি রাজনীতির কিছুই বোঝেন না।

চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে শুরু হয়েছে চুঁচুড়া উৎসব। বৃহস্পতিবার সেখানেই গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেব থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, বহু সেলেবই এখন কাজের পাশাপাশি রাজনীতি করছেন। সাংসদ, বিধায়কও হয়েছেন। ডাক পেলে কি ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে রাজনীতির ময়দানে? চুঁচুড়া উৎসবে এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। জবাবে তিনি সাফ জানিয়েছেন, কোনওদিন না। তিনি শিল্পী হিসেবেই সকলের মনে থাকতে চান। কারণ তিনি রাজনীতির কিছুই বোঝেন না। যদি মুখ্যমন্ত্রী ডাকেন? ঋতুপর্ণার জবাব, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও বুঝিয়ে বলবেন গোটা বিষয়টা।

আরও পড়ুন

এদিকে চুঁচুড়া উৎসবে নিজের শাড়ি ও প্রসাধনী দ্রব্যের স্টল দিয়েছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন, কেনাকাটা করলেই মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়। বিনামূল্যে মিলবে শাড়ি। এদিন মহিলাদের স্বাবলম্বী হওয়ার কথা বললেন রচনা। জানালেন পরিকল্পনা রয়েছে স্থায়ী দোকানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি