ঢাকার কনসার্টে আজ গাইবে পাকিস্তানের কাভিশ
বিনোদন ডেস্ক : ঢাকার কনসার্টে আজ গাইবে পাকিস্তানের কাভিশ পাকিস্তানের ব্যান্ড কাভিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে গাইবে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। আয়োজক সংস্থা ব্লু ব্রিক কমিউনিকেশনস এমনটিই জানিয়েছে।
তারা জানায়, কনসার্টে অংশ নিতে ২২ জানুয়ারি রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে কাভিশ ব্যান্ড।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড।
আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ার।
আরও পড়ুনতাদের পরিবেশনা শেষে পারফর্ম করবে ব্যান্ড শূন্য। কনসার্টে বিশেষ আকর্ষণ থাকবে শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন।
ব্লু ব্রিক কমিউনিকেশনসের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কাভিশকে ঢাকায় আনার সুযোগ পেয়ে খুবই আনন্দিত এবং এমন একটি সন্ধ্যার আয়োজন করছি, যেখানে দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা এক মঞ্চে সংগীত পরিবেশন করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774177397.jpg)

_medium_1774464140.jpg)
