ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:৩১ দুপুর

বগুড়া শেরপুরে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

বগুড়া শেরপুরে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কালিয়াকৈর গ্রামের টুটুল (১৭) ও একই এলাকার তামিম শেখ (১৭)।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার কালিয়াকৈর গ্রামের ওই কিশোরী দুপুর ১২টার দিকে বাড়ির বাইরে গেলে প্রতিবেশি দুই কিশোর টুটুল ও তামিম মুখ চেপে ধরে টুটুলের বাড়িতে নিয়ে যায়।

বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে রান্নাঘরে ধর্ষণ করে। এ সময় বাড়ির বাহিরে তামিম পাহারা দেয়। এরপর বাড়িতে গিয়ে ওই কিশোরী বিষয়টি তার মাকে জানালে তার মা বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে আসামি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি