ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:১৩ দুপুর

অভিযোগ তালাকপ্রাপ্তা স্ত্রীর বিরুদ্ধে

বগুড়ার শেরপুরে নিজের বাড়িতে ফিরতে পারছেননা বিদেশ ফেরত জাহিদুল

বগুড়ার শেরপুরে নিজের বাড়িতে ফিরতে পারছেননা বিদেশ ফেরত জাহিদুল। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর অত্যাচারে নিজের বাড়িতে যেতে পারছেন না বিদেশ ফেরত জাহিদুল ইসলাম। প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে শেরপুর পৌর শহরের বারোদুয়াড়ী এলাকার শরীয়তুল্যা মিয়ার ছেলে জাহিদুল ইসলামের সাথে ধুনট উপজেলার কান্তনগর গ্রামের আবুল কাশেমের মেয়ে নুরজাহানের বিয়ে হয়।

বিয়ের পর ২০১৩ সালে জাহিদুল ইসলাম বিদেশ চলে যায়। বিদেশ থেকে টাকা পাঠালে তার স্ত্রী নিজের নামে শেরপুর ফরেস্ট এলাকায় ৪ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করেন। জাহিদুল প্রায় ৭ বছর পর বাড়িতে এসে দেখেন তার নামে কিছুই নেই। পরে রনবীরবালা ঘাটপার এলাকায় ৩ শতক জায়গা কিনে টিনসেডের একটি বাড়ি নির্মাণ করার কিছুদিন পর স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় ২০২২ সালে আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন এবং কোর্টের শর্ত মোতাবেক সমুদয় অর্থ পরিশোধ করেন।

তালাকের পর জাহিদুল বাড়িতে গেলে তালাকপ্রাপ্ত স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীরা এসে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই বাড়ি তার এক আত্মীয়ের কাছে বিক্রি করে তাকে বুঝিয়ে দিতে গেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে সেখানেও বাধা প্রদান করে নানা ধরনের হুমকি ধামকি দেয়।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা