ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৮ দুপুর

সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষনা দেয়।

জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

আরও পড়ুন

 

পরে বুধবার উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাক দেয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। শ্যামনগর থানা পুলিশ জানায়, রাজনৈতিক দলের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা