ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ০২:৪২ দুপুর

এই শীতে রাঁধুন বাঁধাকপি দিয়ে মুরগির মাসালা কারি

সংগৃহীত,এই শীতে রাঁধুন বাঁধাকপি দিয়ে মুরগির মাসালা কারি

বাজারে এখন বাঁধাকপি। এ সময় ঝটপট তৈরি করুন বাঁধাকপি দিয়ে মুরগি ।

উপকরণ

দেশি মুরগি ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, বাঁধাকপি ২ কাপ (বড় করে কাটা) রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া পরিমাণমতো, মরিচের গুঁড়া পরিমাণমতো, জায়ফল জয়ত্রী বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, আস্ত গরমমসলা ও জিরা টেলে গুঁড়া করা আধা চা-চামচ, তেজপাতা ২টি, আস্ত দারুচিনি ২ টুকরা, আস্ত এলাচি ৪-৫টি।


প্রণালি

আরও পড়ুন

মুরগি ভালো করে ধুয়ে নিয়ে লবণ, আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষান। একে একে ধনে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত গরমমসলা, তেজপাতা, লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণমতো পানি দিতে হবে। কষানো শেষে মসলা থেকে তেল ছাড়লে ম্যারিনেট করা মাংস দিন। ভালো করে নাড়তে হবে জায়ফল জয়ত্রী বাটা দিয়ে। মাংস সেদ্ধ হয়ে এলে বাঁধাকপির টুকরো দিন। বাঁধাকপি দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। ৫-১০ মিনিট করে জিরা, গরমমসলার গুঁড়া দিতে হবে। একটু ঘি দিয়ে নামিয়ে ফেলুন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা