ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ১০:১৭ দুপুর

বরফের ওপর ডিগবাজি জায়েদ খানের!

বরফের ওপর ডিগবাজি জায়েদ খানের!,ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’ ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’ 

আরও পড়ুন

উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী