ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ১০:১১ দুপুর

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

নিউজ ডেস্ক: খুলনায় রূপসা ব্রিজের নিচে আছিয়া সি ফুডের সামনে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে।

আরও পড়ুন

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‍“রূপসা ব্রিজের নিচ থেকে রেজওয়ান মোটরসাইকেলে করে পুটিমারীর দিকে যাচ্ছিলেন। আছিয়া সি ফুডসের সামনে বালুভর্তি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সড়কে পড়ে মারা যান রেজওয়ান। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা