ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৬ সকাল

চাঁদপুরে পুরান বাজারে অভিযানে প্রায় ১৩শ কেজি পলিথিন জব্দ

চাঁদপুরে পুরান বাজারে অভিযানে প্রায় ১৩শ কেজি পলিথিন জব্দ

নিউজ ডেস্ক: চাঁদপুর পুরান বাজারে দোকান ও গোডাউন থেকে ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। এই অপরাধে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুরান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি দোকান এবং দুটি গোডাউন তল্লাশি করে ১ হাজার ২৯৫ কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।”

আরও পড়ুন

তিনি আরো বলেন, “জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি দোকান ও গোডাউনের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযান চলাকালে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা