ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৪ সকাল

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে : নজরুল ইসলাম খান

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে : নজরুল ইসলাম খান, ছবি: সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। 

আজ বুধবার (২২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে কোন দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

আরও পড়ুন

নির্বাচন আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিলো তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো। নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন তো হয়। এখনও তো অগ্রাহ্য হয়নি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি