ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ০৪:২৯ দুপুর

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সামিটের সাইডলাইনে তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় :- অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উভয় নেতা আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। আজ স্থানীয় সময় বিকেল ৫ টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এসময় সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ