ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ০১:৪৪ দুপুর

জুলাই গণহত্যার খুনিদের ঘৃণা করুন : মাহফুজ আলম

সংগৃহীত,জুলাই গণহত্যার খুনিদের ঘৃণা করুন : মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক : জুলাই গণহত্যার খুনিদের সবাই চেনেন জানিয়ে তাদের ঘৃণা করতে ও চক্রান্ত রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

মাহফুজ আলম লিখেছেন, জুলাই গণহত্যার খুনিদের আমরা চিনি। কিন্তু গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের দালাল আর দোসররা কে, কোথায় আছে? যাবতীয় দেশি-বিদেশি স্যাবোট্যাজের পেছনে তারা আছে। তাদের নিয়ে কথা বলুন। তাদের আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন।

তিনি আরও লিখেন, ফ্যাসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন। ক্ষমাপ্রার্থনা না করলে ও শাস্তিপ্রাপ্তি না হলে তাদের গ্রহণ করবেন না। তাদের ঘৃণা করুন, তাদের চক্রান্ত রুখে দিন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি