ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ১২:১১ দুপুর

কনকনে শীত আর হিমেল বাতাসে কাহিল দিনাজপুরবাসী

কনকনে শীত আর হিমেল বাতাসে কাহিল দিনাজপুরবাসী

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে কনকনে শীত, হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। প্রতিনিয়তই তাপমাত্রার ছন্দপতন ঘটছে। কোনো দিন বাড়ে তো কোনো দিন কমে। কোনো দিন রোদ তো কোনো দিন কুয়াশা। গতকাল সোমবার কুয়াশা শিশির হয়ে ঝরছে। তিন কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। এতে অনুভূত হচ্ছে কনকনে শীত।

বিগত বার এসময় শীতের প্রকোপ থাকলেও এবার তেমন শীত নেই। গতকাল সোমবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এতে ছিন্নমূল, খেটে খাওয়া গরিব মানুষের কষ্ট বেড়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা।

সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার গোলাপ হোসেন জানান, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে মাঠে কাজ করতে পারছেন না। এরকম শীত চলতে থাকলে রবিশস্য পরিচর্যা কিছুটা ব্যাহত হবে। শীত থেকে বোরো ধানের বীজতলা বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। সকাল বেলা মানুষ খুব একটা মাঠে কাজে বের হয়নি। সবাই রোদ ওঠার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ৩ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫