ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ১২:০৪ দুপুর

নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন চারপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। 

আরও পড়ুন

এলাকাবাসী জানায়, বাঙ্গরা এবাদুল করীম উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে পুলিশ চারপাড়া গ্রামের শাহাবুদ্দিন বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুইটি দেশীয় বন্দুক, চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি কম্পিউটারের সিপিও ও স্কুলের ৩টি ল্যাপটপ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করে। বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করীম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, গত শুক্রবার (১০ জানুয়ারী) রাতে বিদ্যালয়ের ৪ টি ল্যাপটপ, ১টি প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, চারপারা গ্রামে অভিযান চালিয়ে স্কুলের মালামাল ও দুইটি দেশিয় বন্দুকসহ শাহাবুদ্দিন নামের একজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। মামলা তদন্ত অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা