ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৩ সকাল

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা নিক্ষেপ

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী এলাকায়  বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। সোমবার দিনগত রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।


বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, গত রাতে কে বা কারা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর বেশ আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।


জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়