ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৫, ০৩:৪০ দুপুর

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক (২৭) ও আলিমুদ্দিন (৪২)।

এদিকে, ছিনতাইয়ের ঘটনা ২১ ডিসেম্বর সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিককে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও বলেন, গত বছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সর্দার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাওয়ার পথে ঢালীপাড়া এলাকা থেকে ওই দুই কর্মচারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আমির হামজার কর্মচারী ওবায়দুল্লাহ ও সওকাত হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ডসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি