ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৫, ০২:৩৭ দুপুর

মাদারীপুরে বোমার আঘাতে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু

নিহত শাওন মাতুব্বর

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে বোমা বিস্ফোরণে পা উড়ে যাওয়া শাওন মাতুব্বরের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২২)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এরই জেরে রবিবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বোমার আঘাতে শাওন মাতুব্বর নামে এক যুবকের পা উড়ে যায়। এ ছাড়া সংঘর্ষে আহত হয় আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা আছে।

এদিকে, মাদারীপুর সদর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। এখনো নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী