ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৫, ০১:৫৭ দুপুর

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর স্থগিত হওয়া জাতীয় স্লোগান জয় বাংলা লিখে রেখেছে কে বা কারা। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার রাতের কোনো এক সময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী মুরাদুজ্জামান জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন গ্রাফিতি নষ্ট করল?

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ জানান, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যারা এ কাজ করেছেন, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগ নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা