ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৭ সকাল

গুলশানে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

গুলশানে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই, গুলশানে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন কাওলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, রাসেল হোসেন (৩৪) ও সুমন খান (২৯)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ডিবি-গুলশান বিভাগের বরাতে জানান, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য বিমানবন্দর থানার কাওলা বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-ঢাকা সড়কের পূর্ব পাশে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেল হোসেন ও সুমন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা এসব ইয়াবা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা