ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৭ দুপুর

বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক। ছবি: দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মেহেদী হাসান রাব্বি (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। রাব্বী উপজেলার হাট শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। সে হাট শেরপুর ইউনিয়নের শাহানবান্ধা গ্রামের নূরুল ইসলাম খাজার ছেলে।

সারিয়াকান্দি থানার তথ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু এবং ২৮ ইঞ্চি সাইজের একটি ছুরি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আটক রাব্বির নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি