ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:১৭ দুপুর

কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন

কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, বাবুল কাজীর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসায় গতকাল ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আরও পড়ুন

বাবুল কাজীর বোন খিলখিল কাজী হাসপাতালে সাংবাদিকদের জানান, বাবুল কাজী বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। তখনই বিরাট আওয়াজ হয়। তিনি বিস্ফোরণে দগ্ধ হন এবং সেখানেই পড়ে যান। পরে অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইউনিটে নেওয়া হয়।

সিগারেট জ্বালাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে বাবুল কাজী দগ্ধ হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বনানীর ওই বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫