ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:০৭ এএম

‘পিনিক’ এ খাঁচায় বন্দি বুবলী

‘পিনিক’ এ খাঁচায় বন্দি বুবলী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জাহিদ জুয়েল নির্মাণ করছেন অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’। এতে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী। গত নভেম্বরে আদর আজাদের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। এবার প্রকাশ করা হলো বুবলীর ক্যারেক্টার লুক পোস্টার।

শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল একেবারে ভিন্নরূপে। গলায় হিজাব, চোখে কালো চশমা, ঘাড় থেকে পুরো মুখ খাঁচায় বন্দি। এ যেন গভীর রহস্যের ইঙ্গিত। পিনিক নিয়ে বুবলী জানান, সিনেমায় থাকছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি ও মনস্তাত্ত্বিক থ্রিলার। নায়িকার ভাষ্যমতে, ‘আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে! পিনিকে আমার চরিত্র ঠিক এমনই।’

আরও পড়ুন

নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘পিনিক দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। আশা করি ঈদের সময় সিনেমাটি আলোচনার সৃষ্টি করবে।’ পিনিক প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছে এআর মুভি নেটওয়ার্ক।

আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে। পিনিকে আদর-বুবলী ছাড়াও আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শরীফ সিরাজ, কেয়া আল জান্নাহ, মোমেনা চৌধুরী, শিমুল খান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণহানি কমাতে ১৫ জেলায় সরকারের বড় উদ্যোগ

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারের বাবার আবেগঘন বার্তা

ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

শেরপুরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৮ ডিবি পুলিশ সদস্য

আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস কাউকেই ভয় পান না মরক্কোর কোচ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আহ্বান, সুইডিশ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক